সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৪, হামলা ও লুটের অভিযোগ

লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৪, হামলা ও লুটের অভিযোগ

লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৪, হামলা ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে পুর্ব শত্রতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪নভেম্বর) বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর একপক্ষ থানায় হামলা ও লুটের অভিযোগ করেছেন বলে জানা গেছে। জানা যায়, স্থানীয় সৈয়দপুর গ্রামে খোরশেদ আলম গং ও রিয়াজ, ফরহাদ গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে খোরশেদ আলম, মোর্শেদ আলম, রিয়াজ, ফরহাদ আহত হন।

এ ঘটনার পর খোরশেদ আলম বাদী হয়ে সদর থানায একটি অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে রিয়াজ, ফরহাদ ও লিটনসহ ১০/১২ জন পূর্ব পরিকল্পিতভাবে খোরশেদ আলমকে হত্যার উদ্যেশ্যে অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় খোরশেদের বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করে ২০ হাজার টাকা নিযে যায়।

এদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন ফরহাদ ও রিয়াজ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com