সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: ২ ডাক্তারসহ ৪ জন আটক

লক্ষ্মীপুরে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: ২ ডাক্তারসহ ৪ জন আটক

লক্ষ্মীপুরে ভূল চিকিৎসায় রোগীর  মৃত্যুর অভিযোগ: ২ ডাক্তারসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় ফাতেমা আক্তার বুলি (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ ওঠেছে। শুক্রবার ভোররাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শহীদ মোস্তফা কামাল (এসএমকে) হসপিটালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু বিশেষজ্ঞ ও ঢাকা পিজি হসপিটালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম মাইন উদ্দিন, গাইনী ও প্রসূতি সার্জন ডা. কাজী ফয়েজা আক্তার, এনেসথেসিয়া ডা. আলমগীর ও ডিউটি ডাক্তার শরীফুল ইসলামসহ ৪ জনকে আটক করে পুলিশ।

রোগীর স্বজনদের দাবি, ডাক্তারের অবহেলায় এবং ভুল চিকিৎসার কারণে তাদের রোগীর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের মনসুর মাষ্টারের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের ভাই ইসমাইল হোসন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জরায়ু টিউমার অপারেশনের জন্য চন্দ্রগঞ্জ বাজারের বেসরকারি এসএমকে হাসপাতালে ফাতেমা আক্তার বুলিকে (৪৫) ভর্তি করা হয়। পরে গাইনী ও প্রসূতি সার্জন ডা. কাজী ফয়েজা আক্তারের তত্ত্বাবধানে ফাতেমার চিকিৎসাসহ গভীর রাতে অন্যান্য ডাক্তাররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কয়েক দফায় অপারেশনের একপর্যায়ে চিকিৎসা শেষে ভোররাতে ফাতেমা মারা যায়।

পরে রোগীর স্বজনরা বিষয়টি চন্দ্রগঞ্জ থানায় জানালে পুলিশ ওই হাসপাতাল থেকে ডাক্তারসহ ৪ জনকে আটক করেন। তবে ঘটনার সাথে জড়িত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজারসহ অন্যান্যরা কর্মকর্তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেনকে ফোন দিয়ে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com