সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ না করায় প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও, স্কুলে ভাংচুর

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ না করায় প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও, স্কুলে ভাংচুর

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ না করায় প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও, স্কুলে ভাংচুর

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষ ভাংচুর করেছে এসএসসি পরীক্ষার ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা। এর আগে ৬০/৭০ জন শিক্ষার্থী প্রধান শিক্ষককে ১ ঘন্টায় বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে প্রধান শিক্ষকের বাড়ি থেকে ফিরে এসে শিক্ষার্থীরা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের তাড়িয়ে দেয়। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ জানান, এবার কুমিল্লা বোর্ডের সিদ্ধান্ত ছিল নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন পরীক্ষার্থীদের কে এসএসসি পরীক্ষার ফরম পূরন করতে দেয়া যাবে না। আমরা বোর্ডের সিদান্ত অনুযায়ি আমাদের বিদ্যালয়ের ২০৪ জন শিক্ষার্থীর ফরম পূরন করে বোর্ডে তথ্য পাঠিয়ে দিয়েছি। এ ক্ষেত্রে আমাদের আর কিছু করার ছিল না। কিন্তু ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা স্কুলে ভাংচুর চালায় এবং আমার বাড়ি ঘেরাও করে বলে জানান তিনি। তিনি আরো জানান পরবর্তী ব্যবস্থা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাথে সিদ্ধান্ত করে নেয়া হবে।

এদিকে জানা যায় ২০১৮ সালের এসএসসি পরীক্ষার লক্ষ্যে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৮২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে ৭৯ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করে।

অন্যদিকে কুমিল্লা বোর্ডের সূত্রে জানা যায় এ বছর নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কে এসএসসি পরীক্ষার ফরম পূরন না করার জন্য গত ২১ সেপ্টেম্বর তারিখে একটি বিজ্ঞপ্তি {নং-পরী/মাধ্য/২০১৭(৩০৪)} জারি করে। কিন্তু এ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে অনেকে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করছে এমন তথ্যের ভিত্তিতে বোর্ড পূনরায় ১৬ নভেম্বর তারিখে কঠোর নির্দেশনা দিয়ে আরো একটি জরুরী নোটিশ {নং-পরী/মাধ্য/২০১৭(৩২৬)} বিদ্যালয়ে প্রেরণ করে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com