সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনা নদীতে লক্ষ্মীপুর-ভোলার জেলেদের সংঘর্ষ: আহত-১০

মেঘনা নদীতে লক্ষ্মীপুর-ভোলার জেলেদের সংঘর্ষ: আহত-১০

মেঘনা নদীতে লক্ষ্মীপুর-ভোলার জেলেদের সংঘর্ষ: আহত-১০

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভোলা ও লক্ষ্মীপুরের স্থানীয় জেলেদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।তবে রামগতির জেলেরা বলেছেনে ভোলার জেলেরা অন্যায় ভাবে লক্ষ্মীপুরের জেলেদের ওপর হামলা চালিয়েছেন। এতে ১০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- মো. বশির, নুরনবী, মিজান, আবু ছায়েদ, সাত্তার, আব্বাস, ফারুক বাবুলসহ ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত নুরনবী, বশির ও মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত জেলেরা জানান, রাতে মেঘনা নদীর রামগতি সীমানা চর আবদুল্লাহ এলাকায় মাছ ধরতে নদীতে জাল ফেলি।

এ সময় ভোলার জেলেরা আমাদের জালের ওপর কারেন্ট জালের ফাঁদ পাতার চেষ্টা করে। এতে বাধা দিলে ভোলার কয়েক নৌকার জেলে সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় ছিনিয়ে নেয় মোবাইল ও নগদ টাকা। তবে এ ব্যাপারে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নদীতে জেলেদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com