সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে যুবলীগ নেতা

রায়পুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে যুবলীগ নেতা

রায়পুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে যুবলীগ নেতা

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ ওসমান (২৬) নামের ডাচবাংলা ব্যাংকে এজেন্ট ব্যাংকিং শাখা এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা। সোমবার দুপুরে উপজেলার রাখালিয়া বাজারে এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করেরায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যবসায়ী  সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আশ্রাফ আলী বাবুলের ছেলে। অভিযুক্ত যুবলীগ সদর উপজেলার দালালবাজার ইউপির যুবলীগ সভাপতি মোঃ বাদশা।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যসায়ী ওসমান জানান, রোববার দুপুরে তার সাথে দালালবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ বাদশা’র একটি সীম কেনা নিয়ে বিতর্ক হয়। এক পর্যায়ে ওই নেতা তার লোকজন নিয়ে চলে যান । সোমবার দুপুর ১২ টায় ওই নেতা তার দলবল নিয়ে আবার  ব্যাংকের এজেন্ট শাখায় এসে হঠাৎ তার উপর হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে । এতে তিনি আহত ছাড়াও  প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ওই ব্যবসায়ী কাম এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার। এতে তার মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়।

এ দিকে যুবলীগ নেতা বাদশা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন । এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি বিস্তারিত জেনে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নিব।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com