সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নোয়াখালীসহ ৬ জেলা নিয়ে নতুন বিভাগ "মেঘনা"

নোয়াখালীসহ ৬ জেলা নিয়ে নতুন বিভাগ “মেঘনা”

নোয়াখালীসহ  ৬ জেলা নিয়ে নতুন বিভাগ “মেঘনা”

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী বা কুমিল্লা নয় প্রস্তাবিত বিভাগের নতুন নামকরণ করা হবে ‘মেঘনা’। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ জেলা কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী নিয়ে আলাদা বিভাগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন বিভাগের নামকরণ করা হবে ‘মেঘনা’। ২০১৫ সালের মে মাসে বৃৃৃৃহত্তম নোয়াখালী এবং কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের এপ্রিল মাসে বৃহত্তর এ অঞ্চলে বিভাগ করার পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান। নির্বাচনের আগেই প্রস্তাবিত ফরিদপুর জেলাকে বিভাগ ঘোষণা করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ফেব্রুয়ারি মাসেই প্রস্তাবিত নতুন বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ওই খবরের সূত্র ধরেই প্রস্তাবিত ময়নামতি বিভাগের নাম ‘মেঘনা’ হবে বলে জানা গেছে। জানা গেছে, মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়কে মৌখিকভাবে জানানো হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের একাধিক কর্মকর্তা চট্টগ্রামকে ভাগ করে নতুন বিভাগের প্রক্রিয়ার কথা নিশ্চিত করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান জানান, ৬ জেলা নিয়ে নতুন বিভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগে থেকে প্রক্রিয়া চলছে। সরকার ছোট ছোট বিভাগ করতে চাইছে। সে হিসাবে নতুন বিভাগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে নতুন বিভাগ চট্টগ্রাম থেকে বড় হয়ে যাচ্ছে। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। নাম প্রকাশ না করার সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে নির্দেশনা এসেছে। কিন্তু এখনো লিখিত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। লিখিত নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়, ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয়। সে সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগ ছিল। খুলনা বিভাগের একাংশ নিয়ে ১৯৯৩ সালে গঠিত হয় বরিশাল বিভাগ এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয়। আর ২০১০ সালে ২৫ শে জানুয়ারি বৃহত্তর রংপুর আর দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয় যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর ২০১৫ তে অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ এর নাম ঘোষণা করা হয়। পুর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল। তবে নির্বাচনের আগে বৃহত্তম নোয়াখালীসহ বিভাগ ঘোষণা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় কমি

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com