সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয় দিবসে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব প্রকাশ করলো ম্যাগাজিন ‘’উল্লাস’’

বিজয় দিবসে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব প্রকাশ করলো ম্যাগাজিন ‘’উল্লাস’’

বিজয় দিবসে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব প্রকাশ করলো ম্যাগাজিন ‘’উল্লাস’’

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘উল্লাস’ প্রকাশণার মোড়ক উম্মোচন করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে মোড়ক উম্মোচন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। শুরুতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষথেকে এবং নিরাপদ সড়ক চাই’ সংগঠনের পক্ষথেকে পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করা হয়।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের স ালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল, সিনিয়র সাংবাদিক কামালুর রহিম সমর, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, ইউপি সদস্য মো. সেলিমসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। সংবাদ মাধ্যমে তুলে ধরা তথ্য থেকে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। এতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। আগামীদিনে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সকল ভালো কাজে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও সমর্থন থাকবে বলে পুলিশ সুপার মন্তব্য করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com