সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানীর বাসায় হামলা

লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানীর বাসায় হামলা

লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানীর বাসায় হামলা

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসায় ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। এরআগে রাত সাড়ে ৯টার দিকে এ হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ঘটনার সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাসায় ছিলেন না। হামলায় কেউ আহত হননি। ঘটনার সময় বাসায় উপস্থিত থাকা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জানান, হঠাৎ করে ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মী এসে এ হামলা করে। তারা বাসায় ইট-পাটকেল ছোঁড়ে। এছাড়া আশপাশে ঝুলানো ব্যানার-পেস্টুন ভাঙচুর করে ছেঁড়ে ফেলে। ইট-পাটকেল ছোঁড়া হলে যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা ও বাসার ভাড়াটেরা আতঙ্কিত হয়ে পড়ে। উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহবায়ক আবদুল আলীম হুমায়ুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান বাবু, হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নিশু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল খালেদ ও পৌর ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন শিমুল প্রমুখ। জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, আদর্শিকতার দিক থেকে ছাত্রলীগ কখনোই হামলার রাজনীতি করে না।এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। পৌর ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি দেওয়া হয়েছে বলে শুনেছি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটতে পারে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com