সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২লাখ ৮৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে

লক্ষ্মীপুরে ২লাখ ৮৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে

লক্ষ্মীপুরে ২লাখ ৮৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে

নিজস্ব প্রতিনিধি: ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮৯৪ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ৫টি উপজেলায় মোট ১ হাজার ৫শ ৩৪টি কেন্দ্রের মাধ্যমে এই সেবা প্রদান করা হবে। ওই দিন জেলায় মাঠ পর্যায়ে ১ম সারীর সুপার ভাইজার ১৮৯জন এবং স্বাস্থ্য সহকারী, এফডাব্লিউএ, সিএইচসিপি, স্বেচ্ছাসেবকসহ মোট ৪ হাজার ৫শ ৯৫জন কর্মী নিয়োজিত থাকবে।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সমন্বয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্দ এ তথ্য উপস্থাপন করেছেন।

কর্মশালায় সিভিল সার্জন জানিয়েছেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু রোধকরন এবং ভিটামিন ‘এ’ এর অভাব জনিত রাতকানা রোগের প্রার্দুভাব ১ শতাংশের নীচে নামিয়ে আনার প্রচেষ্টায় সরকার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করেছে। ইতোমধ্যেই দেশে রাতকানা রোগ, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে। তাছাড়া এ ক্যাম্পেইনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম প্রমুখ। উক্ত কর্মশালায় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com