সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের বয়ারচরে হাতিয়ার মোহাম্মদ আলী বাহিনীর হামলা, লুট

লক্ষ্মীপুরের বয়ারচরে হাতিয়ার মোহাম্মদ আলী বাহিনীর হামলা, লুট

লক্ষ্মীপুরের বয়ারচরে হাতিয়ার মোহাম্মদ আলী বাহিনীর হামলা, লুট

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরে হাতিয়ার মোহাম্মদ আলীর সন্ত্রাসী বাহিনীর শুক্রবার ভোরে আবারো হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনজন মহিলাসহ অন্তঃত ১০জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় কমিউনিটিকে পাঠানো হয়েছে। বয়ারচরের টাংকি বাজার ও সেন্টার বাজার এলাকায় এ সব ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী ৩টি দোকান, ১০/১২টি বাড়ীতে হামলা চালিয়ে স্বর্ণ-গহনাসহ মালামাল লুট পাট ও ভাংচুর করেছে। একই সঙ্গে ৮টি গরু লুটে নিয়েছে সন্ত্রাসীরা। এতে প্রায় ১২/১৪ টাকার মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে গত দু’দিনে অন্তঃত ২৪টি গরু লুট করেছে সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসী বাহিনীদের বন্দুকের ভয়ে এলাকার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। নোয়াখালীর কোস্টগার্ড পুলিশের সামনে এ সব ঘটনা ঘটেছে বলে এলাকার ভুক্তভোগীদের অভিযোগ।

স্থানীয় চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন খবরটি নিশ্চিত করেছেন । লক্ষ্মীপুরে রামগতি উপজেলার বয়ারচর মৌজার এলাকাবাসীকে উচ্ছেদ করে বয়ারচর এলাকার পূরো ফসলি জমি দখলের জন্য মোহাম্মদ আলীর অ¯্রধারী সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকার মানুষ পুনঃ হামলার আশংকায় সাংবাদিকদের কাছেও কথা বলে ভয় পাচ্ছেন। গত কয়েকদিন আগে টাংকি বাজার থেকে স্থানীয় দোকানটার মোশারফসহ দু’জনকে অপহরণ করে একলাখ টাকার বিনিময়ে মুক্তি দিয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাবাসী জানান, মোহাম্মদ আলীর কয়েকটি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে এলাকা সাধারণ মানুষের গরু-মৌষসহ সহায় সম্বল লুটে নিচ্ছে। নোয়াখালী পুলিশ ও কোস্টগার্ড এর সামনে এ সব ঘটনা ঘটলেও তারা নির্বিকার নির্বিকার। অব্যাহতভাবে এ সব হামলা চালানো হচ্ছে তাদের ভিটে-বাড়ী থেকে উচ্ছেদ করে সে সব দখলের জন্য। এ নিয়ে এলাকার আইন শৃংখলা দ্রুত অবনতির সমুহ আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ কামনা করছে শান্তিপ্রিয় এলাকাবাসী।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি বলেন, নোয়াখালীর সীমান্ত এলাকা বলে ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) পংকজ দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com