সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে পাঠাগার উদ্বোধন

কমলনগরে পাঠাগার উদ্বোধন

কমলনগরে পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: “এসো বই পড়ি, আলোকিত হই” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে উদ্বোধন হলো “মাতাব্বরহাট ইসলামী সমাজকল্যাণ পাঠাগার”। ২২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে মাতাব্বরহাট ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক মাইন উদ্দিন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খলিল, জুনাইদ আল হাবিব, কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন, সংগঠনটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবক মনির হোসেন, আবুল কাশেম ও শিক্ষার্থী মাহবুব আলম প্রমুখ। সভায়  সভাপতিত্ব করেন মো. ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন তরুণ ছাত্র সমাজ ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুনাগরিক ও আদর্শ মানুষের জন্য অবশ্যই বেশি বেশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। যুক্তি দিয়ে সমাজের কালো দিকগুলোকে দূর করতে হবে। সেজন্য তরুণরা এগিয়ে আসতে হবে।” বক্তারা আরো বলেন, “প্রান্তিকের এই জনপদে পাঠাগার গড়ে তোলার স্বপ্ন সত্যিই উদ্যমী প্রয়াস। এভাবে সবাই এগিয়ে আসলে জগতে আলো ফিরবে।”

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com