সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বিজয় দিবস সম্মাননা পেলেন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান কলামিষ্ট আলম শাইন

বিজয় দিবস সম্মাননা পেলেন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান কলামিষ্ট আলম শাইন

বিজয় দিবস সম্মাননা পেলেন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান কলামিষ্ট আলম শাইন

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট কলামিষ্ট ,সাহিত্যিক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ আলম শাইন কে ”বিজয় দিবস সম্মাননা” প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বিজয়ের ৪৬ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা শেষে ‘ক্যানভাস অব বাংলাদেশ’ নামক একটি প্রতিষ্ঠান তাঁকে এ সম্মাননা প্রদান করে।

ঢাকা সিটি ফিজিউথেরাপি হাসপাতালের চেয়্যারম্যান ডা: এম. ইয়াছিন আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি এবং সোনার বাংলা ইন্সুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি এটর্নী জেনারেল ড.বশির উল্লাহ, ঢাকা ইউনিভার্সিটির  অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভুইয়া  প্রমূখ ।

আলম শাইন ১৯৭১ সালের ১৮ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামে জন্ম গ্রহন করেন। এ যাবত তিনি তেরটি উপন্যাস, ১৩০টি রম্যরচনা এবং আটশতাধিক প্রবন্ধ-নিবন্ধ-ফিচার লিখেছেন। এর মধ্যে পাখি নিয়ে প্রকাশিত ফিচারের সংখ্যা ৪৮০টি। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে, উপন্যাস ঘুনে খাওয়া বাঁশি, ঘুষ নিয়ে ঘুষাঘুষি, দৌড়, ওস্তা, মাইট্যা ব্যাংকের গভর্নর, নিষিদ্ধ বাড়ি, সুন্দর বনে দু’রাত, আমি খাই জুতা, নিশিকন্যা, চিতাশালার মোড়ে, নীলকুঠি হ্রদ ও লাল বালির দ্বীপ। হাজাম সম্প্রদায় নিয়ে লেখা লেখকের ‘ওস্তা’ উপন্যাস দুই বাংলায় ব্যাপক আলোচিত হয়েছে। উপন্যাসটি ড. মঞ্জুশ্রী সাহিত্য পুরস্কার ২০০৮ ভূষিত হয়। এ ছাড়াও পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রবর্তিত ‘বোস্টন বাংলা নিউজ অ্যাওয়ার্ড-২০১৫’ ভূষিত হয়েছেন। বর্তমানে আলম শাইন বন্যপ্রাণী নিয়ে কাজ করছে এবং দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত বন্যপ্রাণী ও প্রকৃতি নিয়ে লিখছেন।

আরো জানতে পড়ুন: লক্ষ্মীপুরের আলম শাইন, দেশের অন্যতম বন্যপ্রাণী ও পরিবেশবিদ

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com