সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ইংরেজী নতুন বছর: লক্ষ্মীপুরে ফুলের দোকানে ভীড়

ইংরেজী নতুন বছর: লক্ষ্মীপুরে ফুলের দোকানে ভীড়

ইংরেজী নতুন বছর: লক্ষ্মীপুরে ফুলের দোকানে ভীড়

নিজস্ব প্রতিনিধি: ইংরেজী নতুন বছর ২০১৮ কে বরণ করতে উৎসবের পাল্লা চলছে লক্ষ্মীপুরেও। সেটা দেখা যাচ্ছে ফুলের দোকানের ভীড় থেকে। লক্ষ্মীপুর জেলায় ফুলের সবচেয়ে বড় বাজার রায়পুর, দালালবাজার, লক্ষ্মীপুর শহরের ৩টি ফুলের দোকান, রামগঞ্জ এবং চন্দ্রগঞ্জে শনিবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত ফুল ক্রেতাদের ভীড় ছিল লক্ষ্যনীয় ছিল। ক্রেতাদের অধিকাংশ ছিল তরুণ। তরুনী এবং নব বিবাহিত দম্পতিরে কে ও দেখা গেছে। তবে ব্যতিক্রম ছিল কমলনগর এবং রামগতি। এ ২ উপজেলায় ফুলের কোন দোকান নেই।

ইংরেজি নতুন বছরকে বরণে এবং প্রিয়জনদের কাছে দিনটিকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে জেলার ফুলের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নতুন বছরকে বরণ করে নিতে আজকাল ফুলের বিকল্প কেউ ভাবেই না। নতুন বছরে প্রিয়জনদের ফুল উপহার দেওয়ার কথাই জানালেন অনেকে। বর্ষ বিদায় ও বর্ষ বরণকে সামনে রেখে ফুলের দাম একটু বেশি হলেও ক্রেতার কমতি নেই পাইকারি এবং খুচরা দেকানগুলোতে। এ কারণে ব্যবসায়ীদের চোখে মুখেও আনন্দের ঝিলিক। উৎসবের ছোঁয়া লেগেছে ফুলের বাগান গুলোতেও। ফুলের যোগান দিতে ভোর থেকে রাত অবধি চাষিরা ব্যস্ত সময় পার করছেন বাগানে। চাহিদার তুলনায় ফুল সরবরাহে ঘাটতি হবে না বলেই জানালেন সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com