সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

লক্ষ্মীপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

লক্ষ্মীপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মান্দারীতে পূর্ব বিরোধের জেরধরে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের শিশু ছেলেকে মারধর করা হয়। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানায় ৭ জনকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান উদ্দিন।
অভিযোগে জানা যায়, মান্দারী ইউপির রতনপুর গ্রামের হাজি বাড়ির মিজান উদ্দিনের সাথে একই এলাকার মো. সামছুদ্দিন গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবত। সোমবার দুপুরে নামাজ শেষে মান্দারী আমিন বাজার সড়কের ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মিজান উদ্দিন তার ছোট ছেলে ইমনকে (১৪) দোকানে রেখে বাড়িতে খাবার খেতে যান। এ সুযোগে প্রতিপক্ষ মো. সামছুদ্দিন, মো. রুহুল আমিনসহ ৬/৭ জন মিলে দোকানে অতর্কিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ আড়াই লাখ টাকা লুটে নিয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর মালামালসহ সাড়ে ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সময় বাধা দিলে তার অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্র ইমনকেও মারধর করা হয়।

পরে সন্ধ্যায় মো. সামছুদ্দিন ও রুহুল আমিনসহ এজাহারনামীয় ৪ জন এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনসহ ৭ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com