সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ১৫শ টন টিএসপি !

কমলনগরে ১৫শ টন টিএসপি !

কমলনগরে ১৫শ টন টিএসপি !

লক্ষীপুর: লক্ষীপুরের কমলনগর উপজেলার নাসিরগঞ্জ এলাকায় মেঘনার তীরে বিপুল পরিমাণ অবৈধ মজুদ ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার নদীপথে পাচার করছে একটি চক্র। মঙ্গলবার (০২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৫শ’ মেট্রিক টন সার তীর এলাকায় মজুদ রয়েছে। এর আগে দুইটি জাহাজে করে প্রায় ৪ হাজার বস্তা সার পাচার করা হয় বলে জানা যায়। স্থানীয়রা জানায়, প্রায় একমাস ধরে মেঘনা পাড়ে অবৈধ টিএসপি সার শুকানো হচ্ছে। শুকিয়ে ঝরঝরে করে জাহাজের মাধ্যমে তা পাচার করা হয়। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শ্রমিক সার শুকানোর কাজ করছেন। এছাড়া শ্রমিকদের দিনপ্রতি ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে  বলেন, সার পাচার ও মজুদের বিষয়টি আমার আগে জানা ছিল না। একটি উপজেলার জন্য এতো সার বরাদ্দ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

রামগতি বাজারের খালের ওপর দুই শতাধিক দোকান, নেই প্রশাসনের ভূমিকা, নেই খাল সংস্কারের উদ্যোগ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে শহরে নেই ফুটওভার ব্রিজ; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে হাজারো মানুষ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com