সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শাহজাহান কামালকে জার্মান আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের অভিনন্দন

শাহজাহান কামালকে জার্মান আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের অভিনন্দন

শাহজাহান কামালকে জার্মান আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শাহজাহান কামাল মন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ জার্মান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। 

মন্ত্রী হওয়ার খবরে তিনি জনাব শাহজাহান কামালের সাথে টেলিফোনে কথা বলে জার্মান আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। প্রতিক্রিয়ায় মন্ত্রী শাহজাহান কামাল ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে তিনি মানুষের জন্য রাজনীতি করছেন।

তিনি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিরামহীন ভাবে কাজ করে যাবেন। এ জন্য ভবিষ্যতে তিনি সকলের সহযোগিতা চান।

জার্মান আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের পরিচয়:

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জার্মান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউরোপের বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ার এন্ড স্পেশালিস্ট কাউন্সিলের সাংগঠিনিক সম্পাদক। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের  রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওরী গ্রামে।

তিনি জার্মানির বিখ্যাত সিভিল করসালটিংই ফার্ম ইপ্রপ্লান (iproplan) কোম্পানির ইন্টারন্যাশনাল প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশের সাকো ইন্টারন্যাশনাল এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ২০০৪ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে  বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে জার্মানিরমিউনিখ টেকনিক্যাল ইউনিভার্সিটি  থেকে মাস্টার্স পাশ করেন।

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান জার্মান আওয়ামী লীগের বায়ার্ন মিউনিখ শাখায় ৩ বছর কাজ করার পর ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে জার্মান আওয়ামী লীগের বায়ার্ন মিউনিখ শাখারসাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। জার্মান আওয়ামী লীগের বায়ার্ন মিউনিখ শাখারসাধারণ সম্পাদক দেড় বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক থাকা কালীন সময় জননেত্রী শেখ হাসিনার মিউনিখ শহরে ওয়ার্ল্ড নিরাপত্তা সম্মেলনে যোগ দান করেন।

 ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ২০১৭ সালের পহেলা নভেম্বর তিনি জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত হন।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com