সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রাতে লক্ষ্মীপুরের সর্বনিম্ন তাপমাত্রা হবে ৮ ডিগ্রী সেলসিয়াস

আজ রাতে লক্ষ্মীপুরের সর্বনিম্ন তাপমাত্রা হবে ৮ ডিগ্রী সেলসিয়াস

আজ রাতে লক্ষ্মীপুরের সর্বনিম্ন তাপমাত্রা হবে ৮ ডিগ্রী সেলসিয়াস

নিজস্ব প্রতিনিধি:  গত ক’দিন ধরে চলমান তীব্র শৈত্যপ্রবাহে কাতর হয়ে পড়েছে লক্ষ্মীপুরবাসি। প্রচণ্ড শীতের মধ্যে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। জাপান স্যাটেলাইট ও নোয়া ওয়েদার সূত্রে জানা যায় আজ রাত ১২টায় লক্ষ্মীপুরের বটতলীতে সর্ব সর্বনিম্ন তাপমাত্রা হবে ৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬ টায় কমলনগরে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী রাতে ১২ টায় সেখানে তাপমাত্রা হবে ১৩ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা আরো ৪/৫ দিন ওঠা নামা করবে বলে উপরোক্ত সূত্রে জানা যায়।

এ অবস্থায় দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে নিম্ন আয়ের মানুষের। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীতজনিত রোগ সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com