সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আইজিপি ব্যাজ পেলেন লক্ষ্মীপুরের মিরাজুর রহমান পাটোয়ারী

আইজিপি ব্যাজ পেলেন লক্ষ্মীপুরের মিরাজুর রহমান পাটোয়ারী

আইজিপি ব্যাজ পেলেন লক্ষ্মীপুরের মিরাজুর রহমান পাটোয়ারী

নিজস্ব প্রতিনিধি: পুলিশি সেবায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৩২৮ পুলিশ সদস্যের সাথে লক্ষ্মীপুরের মিরাজুর রহমান পাটোয়ারি পেয়েছেন আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ। ভালো কাজের মানদণ্ড বিবেচনা করে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুলিশ সপ্তাহ-২০১৮ উপলক্ষে  ১০ জানুয়ারি আইজিপি এ কে এম শহীদুল হক রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে দেন। মিরাজুর রহমান পাটোয়ারীর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায়। বর্তমানে তিনি সহকারী পুলিশ সুপার পদে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (৯৯৯) কর্মরত আছেন। এর আগে গত ৭ ডিসেম্বর তারিখে তিনি পুলিশ পরিদর্শক  থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, আইন শৃংখলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন পুলিশ বাহিনীর সদস্যরা।  অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ওই সব পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পড়িয়ে সম্মানিত করা হয়।

এবছর ‘এ’ ক্যাটাগরিতে ৭৭, ‘বি’ ক্যাটাগরিতে ১০৬, ‘সি’ ক্যাটাগরিতে ৬৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৩, ‘ই’ ক্যাটাগরিতে ২৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ২৮ পুলিশ সদস্য এ ব্যাজ পেয়েছেন।

আরো পড়ুন::

পুলিশের সর্বোচ্চ বিপিএম পদক পাচ্ছেন লক্ষ্মীপুরের জয়

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com