সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের স্থানীয় গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের নতুন কমিটি

লক্ষ্মীপুরের স্থানীয় গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের নতুন কমিটি

লক্ষ্মীপুরের স্থানীয় গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের নতুন কমিটি

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের সংগঠন “লক্ষ্মীপুর সম্পাদক- প্রকাশক পরিষদের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রুপসী লক্ষ্মীপুরের সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক রবের সম্পাদক ও প্রকাশক মো. সহিদুল ইসলাম সহিদ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচনের আয়োজন করা হয়।
কমিটির সহ সভাপতি দৈনিক লক্ষ্মীপুর ভিশনের সম্পাদক ও প্রকাশক একেএম সালাহ উদ্দিন টিপু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ দৈনিক কালের প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মাকছুদুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক সবুজ জমিনের সম্পাদক ও প্রকাশক আফজল হোসেন সবুজ ও নির্বাহী সদস্য দৈনিক মেঘনারপাড়ের নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটি নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএফ শামসুদ্দিন আহম্মেদ, দৈনিক প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এমজে আলম এবং সাবেক হিসাবরক্ষন কর্মকর্তা জসিম উদ্দিন। পরে কমিটি ঘোষণা করেন কমিশনার এএফ শামসুদ্দিন আহম্মেদ।

পরিষদের অপর সম্মানিত সদস্যরা হলেন, দৈনিক লক্ষ্মীপুর আলোর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, দৈনিক আলোকিত লক্ষ্মীপুরের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, দৈনিক উপকূল কণ্ঠের সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক ও প্রকাশ এএফএম মতিউর রহমান, দৈনিক উপকূল প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম, দৈনিক মা-মাটি-মানুষের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী জুয়েল, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন জবু, দৈনিক মুক্ত বাঙ্গালী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. কামালুর রহিম সমর, দৈনিক লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদক মো. আকতার আলম, দৈনিক কালের প্রত্যাশার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com