সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের বিনামূল্যে ব্লাড গ্রুপিং

রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের বিনামূল্যে ব্লাড গ্রুপিং

রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের বিনামূল্যে ব্লাড গ্রুপিং

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি ব্লাড ডোনেশান ক্লাব এর উদ্যেগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৯ টায় রামগতি আহমদিয়া কলেজ প্রাঙ্গণে ওই ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মিসু সাহা নিক্কন ও উপদেষ্টা প্রভাষক রিনোজিৎ দাস। উক্ত ক্যাম্প সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের সদস্য তানজিরুল ইসলাম রাব্বি, মো: ইলিয়াস, মো: রিফাত উদ্দিন, সজীব উদ্দিন, রায়হান উদ্দিন, ফয়সাল মাহমুদ, ফিরোজ উদ্দিন, শাকিল রানা, রাশেদ উদ্দিন, আশেকুর রহমান সহ প্রমুখ। এছাড়াও এতে সহযোগীতা করেন রামগতি আহমদিয়া কলেজ শাখার ছাত্রলীগ। রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মিসু সাহা নিক্কন বলেন, মানব সেবার লক্ষ্যে আমাদের এই আয়োজন। রক্ত দানে কেন ভয়, রক্ত দিয়ে করবো জয় এই শ্লোগানকে সামনে রেখে আমাদের পথচলা। রামগতি ব্লাড ডোনেশান ক্লাব শুধুমাত্র রামগতি উপজেলার মধ্যে সীমাবন্ধ থাকবে না, এর ব্যাপকতা থাকবে সামগ্র দেশব্যাপি। বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প বিকাল ৩টা পর্যন্ত চলে। এতে ২২৩ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। উল্লেখ্য: বিগত ১লা মে ২০১৭ আত্মপ্রকাশের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে রামগতি ব্লাড ডোনেশান ক্লাব রক্ত দান ও ব্লাড গ্রুপ নির্ণয় করে আসছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com