সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী দেওয়ানশাহ মেলা শুরু

লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী দেওয়ানশাহ মেলা শুরু

লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী দেওয়ানশাহ মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের রামচন্দ্রপুর গ্রামে ঐতিহ্যবাহী ফকির দেওয়ানশাহ মেলার (দরগাহ) উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু মেলার উদ্বোধন করেন।  এ উপলক্ষে হযরত দেওয়ানশাহ্ দাখিল মহিলা মাদ্রাসা মিলনায়তনে এক সূধী সভা অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ছাবির আহম্মেদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, আওয়ামীলীগ নেতা কাউছার আহমেদ, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাসেদ নিজাম, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, আনসার উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম প্রমুখ।

 

সপ্তাহব্যাপী বিশাল এ মেলায় কাঠের ও স্টীলের ফার্ণিসার, কুটির শিল্প সামগ্রী, মাটির তৈরী হাঁড়ি-পাতিল, বাচ্চাদের খেলনা, গৃহস্থালী সামগ্রী, কসমেটিকস, চামড়ার তৈরী জিনিসপত্র, হরেক-রকম খাবার সামগ্রী, খাবার হোটেলসহ অন্তত ৫’শ স্টলের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন জেলাসহ বহু দূর-দূরান্ত থেকে আগত দোকানীরা। এছাড়াও বিনোদনের জন্য নাগরদোলা, যাদু প্রদর্শণীসহ হোন্ডা খেলার আয়োজন রয়েছে।

 

 

লক্ষ্মীপুরের  ফকির দেওয়ান শাহ্ (রা:)

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ইতিহাস ও ঐতিহ্য বিভাগে সংরক্ষিত তাজকেরাতুল আউলিয়া গ্রন্থের সূত্রে জানা যায়, বাংলাদেশে আগত অগনিত আওলিয়ার মধ্যে ফকির দেওয়ান শাহ্ (রা:) আনুমানিক ১৬শ শতকের শেষ দিকে আরবের মক্কানগরী হতে ইসলাম প্রচারের জন্য সাবেক নোয়াখালী ও বর্তমান লক্ষ্মীপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এসে আস্তানা স্থাপন করেন। আমৃত্যু তিনি চন্দ্রগঞ্জের আশপাশের এলাকায় ইসলাম প্রচারের কাজ করে যান। পরে তিনি মৃত্যু বরণ করলে স্থানীয় ভক্তগণ বর্তমান মেলা এলাকার নিকটে তাঁকে সমাহিত করেন।

পরবর্তীতে স্থানীয় জনগণ তার সমাধি কে পরে হযরত দেওয়ানশাহ্(রাঃ)মাজার শরীফ নামে অভিহিত করেন। দেওয়ানশাহ্(রাঃ)র সমাধি এলাকায় একটি দিঘি, মসজিদ,মাদ্রসা ও এতিম খানা, লাইব্রারী, দেওয়ানশাহ প্রাথমিক বিদ্যালয় ও কমিনিউটি ক্লিনিকসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠেছে।

প্রতি বৎসর বাংলামাঘ মাসের ১ তারিখ থেকে ৭ দিন ব্যাপি বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দূরদুরান্ত থেকে অসংখ্য লোক আসে মাজার যিয়ারত এবং মেলা দেখার জন্য।।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com