সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিটি নির্বাচনি এলাকায় সরকারি খরচে ১০টি করে স্কুল ভবন হবে

প্রতিটি নির্বাচনি এলাকায় সরকারি খরচে ১০টি করে স্কুল ভবন হবে

প্রতিটি নির্বাচনি এলাকায় সরকারি খরচে ১০টি করে স্কুল ভবন হবে

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি সংসদীয় নির্বাচনি এলাকায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য ব্যয় হবে ১০ হাজার কোটি টাকার বেশি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এ সংক্রান্ত এক প্রকল্প অনুমোদিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে একনেকের সভা অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় মোট ১৪টি প্রকল্প অনুমোদিত হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এক প্রেস ব্রিফিংয়ে জানান, ১৪টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৪৮২ কোটি ৯২ লাখ টাকা। এসব প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৩৭০ কোটি ৮৯ লাখ টাকা। সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে আসবে ৯৫ কোটি টাকা। আর প্রকল্প সহায়তা দুই হাজার ১৭ কোটি ১১ লাখ টাকা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com