সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে নৌকায় ভোট চাইলেন শিল্পপতি আনোয়ার খাঁন

রামগঞ্জে নৌকায় ভোট চাইলেন শিল্পপতি আনোয়ার খাঁন

রামগঞ্জে নৌকায় ভোট চাইলেন শিল্পপতি আনোয়ার খাঁন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে  শীতবস্ত্র, চাল ও নগদ টাকা বিতরনকালে নৌকায় ভোট চাইলেন শিল্পপতি আনোয়ার খাঁন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার  ভোলাকোট ইউনিয়ের আথাকরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রান বিতরণ সমাবেশে তিনি নৌকায় ভোট চান। ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল হক টিপুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাহার পাঠানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাজাহান, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন আ.ক.ম রুহুল আমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া, ভাদুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

তিনি ব্যক্তি উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তিন সহশ্রাধীক অসহায় দুস্থ্য ব্যক্তিদের মাঝে  চাল, কম্বল ও নগদ  টাকা দান করেন।

আনোয়ার খাঁন: আনোয়ার খাঁন মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি এবং রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।

 

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com