সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর মুখোশধারীদের হামলা

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর মুখোশধারীদের হামলা

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর মুখোশধারীদের হামলা

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরে সাংবাদিক ফয়েজুল আজিম শিশিরের ওপর মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় মোবাইল ফোন সেট, টাকা, পরিচয়পত্র ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় হামলার ঘটনা ঘটে। শিশির দৈনিক করতোয়ার লক্ষ্মীপুর প্রতিনিধি। তবে কি কারনে, কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জানান, রাতে তিনি লাহারকান্দিতে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যান। যানবাহন না পাওয়ায় ঘটনার সময় তিনি পায়ে হেটে জকসিন-জুগির হাট সড়ক দিয়ে মজুপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। আটিয়াতলী এলাকায় পৌঁছলে মুখোশধারী ৪-৫ দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে টেনে-হেঁচড়ে পাশে পরিত্যক্ত জাহাঙ্গীরের ইটভাটায় নিয়ে মারধর করেন। তার সঙ্গে থাকা মোবাইল ফোন সেট, দেড় হাজার টাকা, পরিচয়পত্র ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান,ঘটনাটি শুনেছি। এবিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com