সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিমান বহরে সংযোজিত হচ্ছে ১০টি উড়োজাহাজ: শাহজাহান কামাল

বিমান বহরে সংযোজিত হচ্ছে ১০টি উড়োজাহাজ: শাহজাহান কামাল

বিমান বহরে সংযোজিত হচ্ছে ১০টি উড়োজাহাজ: শাহজাহান কামাল

নিজস্ব প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ বাংলাদেশ বিমান বহরে সংযোজিত হচ্ছে।  তিনি বলেন, এ জন্য বোয়িং কোম্পানির সাথে ক্রয় চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বর্ণিত চুক্তির বিধান অনুযায়ী ২০১৮ ও ২০১৯ সালে এ ৪টি বোয়িং বিমান বহরে সংযোজিত হবে।

বুধবার(৭ ফ্রেবুয়ারি)  সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এর মধ্যে চলতি বছর আগস্ট ও নভেম্বরে ২টি নতুন বোয়িং ৭৮৭-৮ (ড্রিম লাইনার) উড়োজাহাজ বাংলাদেশ বিমান বহরে সংযোজিত হবে এবং ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বরে একই মডেলের আরো দু’টি নতুন উড়োজাহাজ বহরে সংযোজিত হবে।

মন্ত্রী বলেন, ওই চুক্তির আওতায় ইতোমধ্যে ২০১১ ও ২০১৪ সালে ৪টি ৭৭৭-৩০ ইআর এবং ২০১৪ সালে ২টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমান বহরে সংযোজিত হয়েছে। বাসস।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com