সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন: নৌপথ, রেলস্টেশন এবং বাস টার্মিনালে তল্লাশি

লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন: নৌপথ, রেলস্টেশন এবং বাস টার্মিনালে তল্লাশি

লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন:  নৌপথ, রেলস্টেশন এবং বাস টার্মিনালে তল্লাশি

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রদানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অনুরোধে লক্ষ্মীপুরসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুর থেকে দেশের ৭টি জেলায় এবং সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে। এর মধ্যে লক্ষ্মীপুরে ১ প্লাটুন ( ২০ থেকে ৩০ জন) রাজধানীতে ২০ প্লাটুন, সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন,  এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করার সংবাদ পাওয়া গেছে।

এছাড়া দেশের  বিভিন্ন জায়গায় নৌপথ, রেলস্টেশন এবং বাস টার্মিনালে তল্লাশি চলছে। রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিভিন্ন সংবাদ মাধ্যম কে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com