সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর ও রায়পুরে মানববন্ধন: সাংবাদিক পলাশের খুনিদের গ্রেফতারের দাবি

লক্ষ্মীপুর ও রায়পুরে মানববন্ধন: সাংবাদিক পলাশের খুনিদের গ্রেফতারের দাবি

লক্ষ্মীপুর ও রায়পুরে মানববন্ধন: সাংবাদিক পলাশের খুনিদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিনিধিঃ  সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে লক্ষ্মীপুর ও রায়পুরে মানবন্ধন করা হয়েছে। লক্ষ্মীপুরে  শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, হাসিবুল ছিদ্দিক, ইকবাল কবির, প্রধান অফিস সহকারী শাহেদ আজগর, শিক্ষার্থী রাকিবুল হাসান তামিম, মাছুম, আলতাফ ও জুনাইদ আল হাবিব প্রমুখ।

এদিকে বেলা ১১টার দিকে রায়পুরে প্রেসক্লাবের উদ্যোগে একই দাবিতে মানবন্ধন কর্মসূচি করা হয়েছে। প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, এমআর সুমন, শফিউল আজম চৌধুরী জুয়েল, নাজিম উদ্দিন রিয়াদ, নুরুল আমিন ভূঁইয়া দুলাল, কামাল উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা, সাংবাদিক পলাশ হত্যার সাথে জড়িত আবু ইউসুফ ও আবু সায়েদকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার মাছিমনগর গ্রামে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ। পরে রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। অন্যদিকে অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করলেও অন্যদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com