সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সহকারী জজ পদে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের ২ মেধাবি

সহকারী জজ পদে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের ২ মেধাবি

সহকারী জজ পদে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের ২ মেধাবি

নিজস্ব প্রতিনিধি: সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের ২ মেধাবি লক্ষ্মীতারুন্য। ১৫ ফেব্রুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। এ প্রজ্ঞাপনে দেশ ব্যাপী মোট ১৬৬ জন সহকারি জজ নিয়োগ প্রদান করা হয়।

লক্ষ্মীপুর থেকে সহকারি জজ পদে নিয়োগ প্রাপ্ত ২জন হচ্ছেন, রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের মো: এমদাদ হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মাছিমনগর গ্রামের সাইয়েদ মোঃ সাফায়াত। মো: এমদাদ হোসেন কে পঞ্চগড় এবং সাইয়েদ মোঃ সাফায়াত কে রংপুরে নিয়োগ প্রদান করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার মোঃ ইকবাল হোসেন কে লক্ষ্মীপুরে সহকারি জজ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। নতুন নিয়োগ প্রাপ্ত সহকারি জজগণ আগামি ১ মার্চ তাদের কর্মস্থলে যোগদান করবেন।

জানা যায়, নতুন নিয়োগ প্রাপ্ত জজগণ ২০১৬ সালে সনে অনুষ্ঠিত ১০ম বাংলাদেশ জুড়িশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ২০১৭ সালের ২৯ জানুয়ারিতে সহকারী জজ/ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত।

সহকারি জজ পদে নিয়োগ প্রাপ্ত লক্ষ্মীপুরের এ ২ জনের স্বজনদের থেকে জানা যায়, ছাত্র জীবন থেকেই অত্যন্ত মেধাবি ছিলেন এ দুজন। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত ভালো ফলাফল নিয়ে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

আরো পড়ুন: ৩৬তম বিসিএসে নিয়োগ প্রাপ্ত হলেন লক্ষ্মীপুরের ১৩জন

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com