সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রখ্যাত ইসলামি রাজনীতিক লক্ষ্মীপুরের মাওলানা আহমদ উল্লাহ আশরাফের দাফন সম্পন্ন

প্রখ্যাত ইসলামি রাজনীতিক লক্ষ্মীপুরের মাওলানা আহমদ উল্লাহ আশরাফের দাফন সম্পন্ন

প্রখ্যাত ইসলামি রাজনীতিক লক্ষ্মীপুরের মাওলানা আহমদ উল্লাহ আশরাফের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ ইসলামী রাজনীতিক ও লক্ষ্মীপুরের প্রখ্যাত আলেম মাওলানা আহমদ উল্লাহ আশরাফ আর নেই। এ বর্ষীয়ান আলেম  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা৩০ মিনিটে রাজধনীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহি…রাজিউন) করেন। তার ইন্তেকালে এ দেশের আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। অশ্রুসিক্ত হন হাজারো ভক্ত অনুরাগী। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে দীর্ঘ চার বছর বিছানায় শায়িত ছিলেন। শুক্রবার নামাজের পর ঢাকার কামরাঙ্গীর চর মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আহমদ উল্লাহ আশরাফ খেলাফত আন্দোলনের সাবেক আমির। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুুর রহ.এর বড় ছেলে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ধর্মভিত্তিক এ শীর্ষ রাজনীতিকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক দলগুলোতে।

জানা যায়, ১৯৮৭ সালের ৭ মে তাঁর বাবা হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা কারী শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমীরের দায়িত্ব পালন করেন  তিনি। পর পর কয়েক বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার দেন ছোট ভাই কারী মাওলানা শাহ আতাউল্লাহকে।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com