সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের নোমান হোসেন প্রিন্স কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও

লক্ষ্মীপুরের নোমান হোসেন প্রিন্স কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও

লক্ষ্মীপুরের নোমান হোসেন প্রিন্স কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কার পেলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আলী হোসেনসহ অতিথিবৃন্দ তার হাতে এ পুরস্কার তুলে দেন।

 

জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অতিথি ছিলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ নোমান হোসেন প্রিন্সের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের রহিমপুর।

জানা যায়, মোঃ নোমান হোসেন প্রিন্স উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কক্সবাজার সদর উপজেলায় যোগদানের পর নানা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে কক্সবাজারের পর্যটন বিকাশ, দখল ভূমি উদ্ধার, রোহিঙ্গা পরিস্থিতির মোকাবেলার মতো আর্ন্তজাতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানে তিনি বেশ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

 

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com