সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি কামাল, সম্পাদক পাভেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি কামাল, সম্পাদক পাভেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি কামাল, সম্পাদক পাভেল

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাবের ৭২ জন সদস্যের মধ্যে ৭১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক রুপসী লক্ষ্মীপুরের সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইদুল ইসলাম পাভেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা উপমা সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ মালেক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

ক্লাবের কার্যকরী কমিটির ১১ সদস্যের অপর সদস্যরা হলেন, সহসভাপতি এমজে আলম, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, কোষাধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্বাস হোসেন,ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক আক্তার আলম, দপ্তর সম্পাদক মো: ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, নির্বাহী সদস্য নজুরুল ইসলাম জয়, নাজিম উদ্দিন রানা।

আরো পড়ুন: ৯ বছর পর লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচন 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com