সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির বিবিরহাট রশিদিয়া হাইস্কুলের পুর্নমিলনী জন্য প্রস্তুতি সভা

রামগতির বিবিরহাট রশিদিয়া হাইস্কুলের পুর্নমিলনী জন্য প্রস্তুতি সভা

রামগতির বিবিরহাট রশিদিয়া হাইস্কুলের পুর্নমিলনী জন্য প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুর্নমিলনী আয়োজন লক্ষ্যে এক জরুরী সভা শনিবার (৩১ মার্চ) বিকেল ৪টায় ঢাকার রমনাস্থ অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন রশীদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব ধননজয় কুমার দাস, আল আরাফাহ ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ হোসেন বাবলু,পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফরহাদ আমিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ উদিদন, বিশিষ্ট ব্যবসায়ী জহির উদিদন বাবর এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির প্রমুখ। সভায় সার্বিক সমন্বয়ক হিসেবে থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

মোহাম্মদ রিয়াজ উদ্দিন লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে জানান, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত রামগতির বিবিরহাট রশীদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নানা ভাবে সমাজকে আলোকিত করে চলছে। এ প্রতিষ্ঠানের প্রাক্তন অনেক শিক্ষার্থী দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অনেক পদে দায়িত্বরত থেকে বিদ্যালয়ের নাম বয়ে চলছে। আমরা চাচ্ছি প্রাক্তন এবং গুণী এ সকল শিক্ষার্থীদের নিয়ে একটি পুর্নমিলনী সভা করতে। তাতে আমাদের নিজেদের পুরাতন স্মৃতিগুলো আত্মস্থ হবে।
সে লক্ষ্য এ দিনের সভায় ঢাকায় অবস্থানকারি বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান তিনি।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com