সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ বিএনপির বাহার ভিপিকে অব্যাহতি, নতুন সম্পাদক রহিম ভিপি

রামগঞ্জ বিএনপির বাহার ভিপিকে অব্যাহতি, নতুন সম্পাদক রহিম ভিপি

রামগঞ্জ বিএনপির বাহার ভিপিকে অব্যাহতি, নতুন সম্পাদক রহিম ভিপি

নিজস্ব প্রতিনিধি:  রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপিকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। অপরদিকে একই দিন বিকালে রামগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক করপাড়া ইউপি চেয়ারম্যান আবদুর রহিম ভিপিকে সাধারন সম্পাদক করে দলকে সু-সংগঠিত করতে দলীয় প্যাডে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত দলীয়প্যাডে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সুষ্পষ্ট অভিযোগের বিষয় প্রমানিত হওয়ায় মাহাবুবুর রহমান বাহার ভিপিকে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের পদ হতে অব্যাহতি দেয়া হয়।

এ বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদীদল বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদককেও অনুলিপি দেয়া হয়েছে। এ ব্যপারে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের পদ হতে সদ্য অব্যহতিপ্রাপ্ত মাহাবুবুর রহমান বাহার জানান, আমাকে অব্যহতি দেয়া হয়েছে শুনেছি। আমার বিরুদ্ধে গত কয়েকদিন থেকেই ষড়যন্ত্র হচ্ছে। দলীয় প্যাডে নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট স্বাক্ষর নিয়ে বর্তমান উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ দলকে প্রভাবিত করেছেন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com