সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে নুশরাত হত্যার ঘটনায় আটক ৪

রামগঞ্জে নুশরাত হত্যার ঘটনায় আটক ৪

রামগঞ্জে নুশরাত হত্যার ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিনিধি:  লক্ষীপুরের রামগঞ্জে মাদ্রাসাছাত্রী নুশরাত জাহানকে (৮) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে রামগঞ্জ থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ আটকদের নাম-পরিচয় প্রকাশ করেননি। তবে প্রধান আসামি ধরা পড়লে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

এদিকে গত কয়েকদিন থেকে শিশু নুসরাতকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে ঢাকা ও রামগঞ্জসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

২৩ মার্চ দুপুরে নুশরাত জাহান নিখোঁজ হন। পরদিন তার মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন। তিনদিন পর ২৬ মার্চ সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় খালে বস্তাবন্দি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই নিহতের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত নুশরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী। নুশরাতকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com