সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক আটক

লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক আটক

লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৭ বছরের শিশু ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের ইসলাম ভিত্তিক গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষক আব্দুল জলিল (সুলতান হুজুর) কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় ভিকটিমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এর আগে ওই ইউনিয়নের পশ্চিম চরমনসা শিক্ষা কেন্দ্রে শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করে এলাকাবাসী। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক বাদল জানান, শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে হুজুর আব্দুল জলিল। এ সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে (হুজুর) আটক করে মারধরের চেষ্টা চালায়। খবর পেয়ে ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মানিকসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুজুর ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে ভিকটিমের মা তার সন্তানের নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com