সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পাঁচ জেলার নামের নতুন ইংরেজি বানান চালু

পাঁচ জেলার নামের নতুন ইংরেজি বানান চালু

পাঁচ জেলার নামের নতুন ইংরেজি বানান চালু

নিজস্ব প্রতিনিধি; বদলে গেলো দেশের গুরুত্বপূর্ণ পাঁচ জেলা চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোরের নামের ইংরেজি বানান। ব্রিটিশদের প্রণীত বানানে এসব জেলার নাম এতদিন ধরে ইংরেজিতে যেভাবে লেখা হতো তার সঙ্গে মূল নামের বানান ও উচ্চারণগত তফাৎ থাকায় জেলাগুলোর নামের বানান পরিবর্তনের বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচিত হচ্ছিল। অবশেষে জেলাগুলোর ইংরেজি বানান পরিবর্তনসংক্রান্ত একটি প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সোমবার (২ এপ্রিল) অনুমোদন করা হয়।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এই খবর জানান। তিনি জানান, চট্টগ্রাম নামটি ইংরেজিতে চিটাগং (Chittagong) হিসেবে উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে বানান পরিবর্তন করে ‘Chattogram’ করার সুপারিশ করা হয়েছে। একইভাবে বরিশালের ইংরেজি বানান ‘Barisal’ পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে ‘Barishal’; কুমিল্লার বর্তমান ইংরেজি বানান ‘Comilla’ পাল্টে ‘Cumilla’; যশোরের ইংরেজি বানান ‘Jessore’ থেকে ‘Jashore’ এবং বগুড়ার ‘Bogra’ ইংরেজি বানান বদলে ‘Bogura’ করার প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, সরকার প্রয়োজন মনে করলে পর্যায়ক্রমে বাকি জেলাগুলোর নামের ইংরেজি বানানও পরিবর্তন করা হবে। দেশের বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনসহ নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠন সংক্রান্ত সিদ্ধান্ত দেয় নিকার।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com