সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ভুল সেটে এইচএসসির পরীক্ষা নেয়ায়, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে অব্যাহতি

লক্ষ্মীপুরে ভুল সেটে এইচএসসির পরীক্ষা নেয়ায়, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে অব্যাহতি

লক্ষ্মীপুরে ভুল সেটে এইচএসসির পরীক্ষা নেয়ায়, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে গত শনিবার লক্ষ্মীপুর কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ভুল সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) কুমিল্লা শিক্ষা বোর্ড ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অব্যাহতির এ নির্দেশ দেন। অভিযুক্তরা শনিবার সকালে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় শিক্ষাবোর্ড নির্ধারিত ‘খ’ সেটের প্রশ্নের পরির্বতে ‘ক’ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেন।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হচ্ছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাকসুদুল আলম ও জেলা শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আজিজ মাহমুদ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছেন। শনিবার ইংরেজি ২য় পত্রে পরীক্ষা ছিল। কুমিল্লা শিক্ষা বোড থেকে খ সেটে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কেন্দ্রে কর্তৃপক্ষ ক সেটে পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়। বিষয়টি রোববার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে। অভিভাবক সাইফুল আলম ও মহিদুল ইসলাম জানান, তাদের ছেলে এইচ এসসি পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্র কর্তৃপক্ষে ভুল সেটে পরীক্ষা নেওয়ার কারণে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ ব্যাপারে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ জোবায়েদ আলী সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, অনিয়মের অভিযোগে চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা দায়িত্বহীন কাজ করেছেন। বিষয়টি দু:খজনক।

কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪টি কলেজের অধীন প্রায় দেড়হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

 

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com