সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধর্ষকের গ্রেফতারের দাবিতে ছাত্রীদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ধর্ষকের গ্রেফতারের দাবিতে ছাত্রীদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ধর্ষকের গ্রেফতারের দাবিতে ছাত্রীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।  বুধবার সকালে সদর উপজেলার রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তারা ঘটনার মূল হোতা অভিযুক্ত মুকবুলসহ জড়িতদের অবিলম্ববে গ্রেফতার করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নানসহ সহকারি শিক্ষক ও শিক্ষাথীরা অংশগ্রহন করে।

২৭ মার্চ মঙ্গলবার বিকালে রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তার বাড়ির পাশের ফসলী বাগানে পানি দিচ্ছিল। এসময় একই এলাকার বখাটে মুকবুল ওই কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে তার সহযোগি দুলালসহ তাকে (ছাত্রীকে) পালাক্রমে ধর্ষণ করে।  ঘটনার ৩দিন পর ওই ছাত্রীকে একা পেয়ে আবারো ধর্ষনের চেষ্টা চালায় মুকবুল। এসময় দৌড়ে বসতঘরে চলে আসলে তার বাবা ও ভাবীর সামনে তাকে মারধর করে দুলালকে কোলে বসিয়ে ভিডিও ধারণ করে তারা। পরে পূর্বের ঘটনাটি অভিভাবাকদের কাছে জানান ওই ছাত্রী। বিষয়টি স্থানীয়দের জানানোর পর মুকবুল ও দুলালকে আসামি করে থানায় মামলা করে ভিকটিমের বাবা।
এ ঘটনায় বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে দুলাল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপর অভিযুক্ত মুকবুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com