সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ব্রিজের ভগ্নদশায় জনদূর্ভোগ চরমে

রামগঞ্জে ব্রিজের ভগ্নদশায় জনদূর্ভোগ চরমে

রামগঞ্জে ব্রিজের ভগ্নদশায় জনদূর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ:  উপজেলা  এক নাম্বার কাঞ্চন ইউনিয়নের চৌধুরী বাজার থেকে রামগঞ্জ –হাজিগঞ্জ মহাসড়কে যাওয়ার সংযোগ ব্রিজটি দীর্ঘ দিন ধরে বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, রামগঞ্জের চৌধুরী বাজারের গুরুত্বপূর্ন এ ব্রিজ দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরীজীবি, সাধারন মানুষ পায়ে হেঁটে ও সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচলে করে আসছে। কয়েকমাস আগে  এ ব্রিজের মাঝখানে পাটাতনের ঢালাই, ইট ও সুরকি উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারন লোকজন এ ব্রিজ দিয়ে পায়ে হেটে পারাপার হতে ভয় পাচ্ছে। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটার আশষ্কা রয়েছে। স্থানীয় লোকজন ব্রিজের গর্তের মাঝে ডাল দিয়ে লাল কাপড় ঝুঁলিয়ে রেখেছে। যাতে সহজে পথচারীদের দৃষ্টি পড়ে ।

দিনের বেলায় সাধারন লোকজন কোন রকম পায়ে হেঁটে চলাচল করলেও সন্ধ্যার পর অন্ধকারে চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনায়  শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এ ব্রিজ দিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্তরের লোকজন যাতায়াত করেন। কিন্তু গর্ত হওয়া ব্রিজটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকোন পদক্ষেপ গ্রহণ করেনি। ব্রিজটি শীঘ্রই সংস্কার না করলে বড় ধরণের দুর্ঘটনার ঘটতে পারে বলে আশস্কা করছেন এলাকাবাসী।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com