সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরের নতুন ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কমলনগরের নতুন ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কমলনগরের নতুন ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক সাজ্জাদুর রহমান(দৈনিক যুগান্তর/বাংলানিউজ), কাজী ইউনুছ (দৈনিক ইনকিলাব), ছাইফ উল্যাহ হেলাল (দৈনিক জনতা), সানা উল্লাহ সানু (দৈনিক সংবাদ/লক্ষ্মীপুরটোয়েন্টিফোর), রাসেল পাটওয়ারী (ভোরের কাগজ), বেলাল হোসেন জুয়েল (দৈনিক নয়া দিগন্ত), ওয়াজি উল্যাহ জুয়েল (দৈনিক যায়যায়দিন),আবদুল মজিদ (দৈনিক ইত্তেফাক),ইউছুফ আলী মিঠু (দৈনিক মানবজমিন) প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, কমলনগর থানার সাবেক ওসি আকুল চন্দ্র বিশ্বাস বদলি হওয়ার পর মো. ইকবাল হোসেন ৮ এপ্রিল কমলনগর থানার ওসি’র দায়িত্ব নেন। এর আগে তিনি রামগতি থানায় ওসি’র দায়িত্ব পালন করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com