সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ মাদরাসার শিক্ষার্থীরা দুঃচিন্তায়

কমলনগরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ মাদরাসার শিক্ষার্থীরা দুঃচিন্তায়

কমলনগরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ মাদরাসার শিক্ষার্থীরা দুঃচিন্তায়

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মার্টিন বলিরপোল বটতলা বাজারের তালিমুল কোরআন ইসলামী সেন্টার মাদ্রাসার শিক্ষার্থীরা পাঠদান নিয়ে দুঃচিন্তায় রয়েছে। বুধবার (১৮ এপ্রিল) গভীর রাতে কালবৈশাখীর কবলে পড়ে মাদরাসাটি ব্যাপক ক্ষতি হয়। রাতের ঝড়ে একটি রেইনট্রি গাছ সরাসরি টিনসেটের ওপরে এসে পড়ে। এতে ঘুমন্ত এতিম ছাত্র ও শিক্ষকরা আতংকিত হয়। ঝড়ের কবলে মাদরাসার টিনের ঘর ভেঙ্গে পড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পাঠদান কার্যক্রম। এতে পাঠদান বন্ধ রয়েছে। সংস্কার না হওয়া পর্যন্ত খোলা আকাশের নীচে শিক্ষাকার্যক্রম চালাতে হবে। তবে রোদ-ঝড়-বৃষ্টির এ মৌসুমে খোলা আকাশের নীচে পাঠদান অনিশ্চিত। ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়ে চর মার্টিন ইউপি সদস্য এবং ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নুরুল ইসলাম পারভেজ বলেন, মাদরাসায় গাছ ভেঙে পড়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে আমাদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। এজন্য ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের জোর দাবি জানাচ্ছি। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন কে জানালেন, তিনি জানান ঝড়ে ক্ষয়-ক্ষতির খবর জেনেছি। খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

ঝড়ে ক্ষতিগ্রস্থ: তালিমুল কোরআন ইসলামী মাদ্রাসা

 

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com