সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় কাজল কায়েস, অনলাইন সাংবাদিকতায় সাজ্জাদের পুরস্কার

লক্ষ্মীপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় কাজল কায়েস, অনলাইন সাংবাদিকতায় সাজ্জাদের পুরস্কার

লক্ষ্মীপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় কাজল কায়েস, অনলাইন সাংবাদিকতায় সাজ্জাদের পুরস্কার

নিজস্ব প্রতিবেদক : অনুসন্ধানী সাংবাদিকতা ও সেরা প্রতিবেদনের জন্য কালের কন্ঠ লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, মানবজমিন ও ইনডিপেনেডেন্ট টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্বাছ হোসেন, সেরা সাংবাদিকতায় যুগান্তর ও এনটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং অনলাইন সাংবাদিকতায় সাজ্জাদুর রহমান সহ ১০ সাংবাদিককে সম্মাননাদেওয়া হয়েছে। রোববার (২৯ এপ্রিল) লক্ষ্মীপুর প্রেস ক্লাবের উদ্যোগে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। কালের কন্ঠ ছাড়াও কাজল কায়েস চ্যানেল নাইন ও জাগোনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি। সাম্প্রতিককালে কালের কন্ঠে- খোকনের ‘শাসন’ চুপচাপ প্রশাসন, রাতের থানা- সৌন্দর্যে মুগ্ধ সেবায় ক্ষুদ্ধ ও গায়ে ছিল স্যান্ডো গেঞ্জি পকেট পেল কোথায়? শিরোনামে তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদনগুলো প্রকাশিত হয়।

 

কাজল কায়েস

 

আবুল কালাম আজাদ

 

 

আব্বাস হোসেন

 

সাজ্জাদুর রহমান

এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল সাংবাদিক কাজল কায়েসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) সংসদ সদস্য মোহম্মদ নোমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।প্রসঙ্গত, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য ও সহযোগী সদস্যদের কাছ থেকে জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত জেলার সমস্যা, সম্ভাবনা, অপরাধ, অনিয়ম-দুর্নীতির বিষয়ে তিনটি করে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান করা হয়। জমাকৃত প্রতিবেদনের মধ্যে থেকে ১০জন সাংবাদিককে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও পেশাগত কাজে নির্যাতনের শিকার ৪ জন সংবাদকর্মী ও ৬ জনকে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com