সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২মে) বিকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী দুই শিক্ষক মো. আবুল খায়ের ও মাওলানা মো. আব্দুর রব। এ সময় বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে দুই শিক্ষক কাঁদতে দেখা যায়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার কাজী মোস্তফা কাজল, মহিন উদ্দিন বুলু, আলাউদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন, আলতাফ হোসেন সবুজ, প্রাক্তণ ছাত্র ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, প্রাক্তণ ছাত্র ক্যাডেট মহিন উদ্দিন, প্রাক্তণ ছাত্র নাছির উদ্দিন, শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, প্রাক্তণ ছাত্র, অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন ধরণের উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com