সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দ্রগঞ্জে মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দ্রগঞ্জে মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট এলাকায় মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি।শনিবার বিকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী শিক্ষাখাতে বর্তমান সরকারের ব্যাপক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন।

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাকছুদুর রহমান স্বপন, স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক হিরনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ দিকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্থানীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে রাস্তা তৈরীর কাজ এগিয়ে চলছে। রোববার সকাল থেকে শ্রমিকরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মাটি কেটে রাস্তা বাঁধানোর কাজ করতে দেখা যায়। এ সময় নিজেদের গ্রামে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় ওই গ্রামবাসীর মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com