সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্য সেবায় তদারকিতে জনবল সংকট

লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্য সেবায় তদারকিতে জনবল সংকট

জুনায়েদ আহম্মেদ: লক্ষ্মীপুরে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সেবাদান কার্যক্রম জনবলের অভাবে তদারকি কাজ বিঘ্নিত হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই বিভাগে তৃণমূল পর্যায়ে স্থবির হয়ে পড়ছে স্বাভাবিক কার্যক্রম। তবে পদোন্নতি আর নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, পাঁচটি উপজেলায় স্বাস্থ্য পরিদর্শকের মোট ২৩টি পদ থাকলেও কর্মরত আছেন ৪ জন। এ পদে রামগঞ্জ, কমলনগর ও রামগতি এ তিন উপজেলায় পদগুলো দীর্ঘদিন থেকে রয়েছে শূন্য। সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদ সংখ্যা ৬৮ জনের বিপরীতে আছেন ৫১ জন, স্বাস্থ্য সহকারী ৩৪০ জনের বিপরীতে ২৫৯ জন। আর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ১৭৯ জনের বিপরীতে ১৬৯ জন কর্মরত আছেন।

জানা যায়, কমিউনিটি ক্লিনিকগুলোতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত সপ্তাহে ছয়দিন ক্লিনিকে শিশু ও মাতৃসেবাদানের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। সপ্তাহে দুইদিন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী সেবাদান কাজে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সহযোগিতা করে। সপ্তাহের বাকী সময় স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী বিভিন্ন কেন্দ্রে টিকাদান কর্মসূচীসহ মাঠ পর্যায়ে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এসব কাজে সহকারী স্বাস্থ্য পরিদর্শক নিয়মিত দেখভাল করেন। ইউনিয়ন ভিত্তিক তাদের কাজের তদারকি করেন স্বাস্থ্য পরিদর্শক। আর নিয়মিত মনিটরিং করেন স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চলতি অর্থবছরে জেলায় ০৯ টি কমিউনিটি ক্লিনিক নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পুরাতন ১৫টি কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজের জন্য প্রতিটি ক্লিনিকের জন্য প্রায় চার লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ফলে জনবল সংকটের কারণে সঠিক তদারকির অভাবে স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিজাম উদ্দিন জানান, জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হলেও চার-পাঁচটি ইউনিয়ন মিলে একজন স্বাস্থ্য পরিদর্শক কমিউনিটি ক্লিনিক, টিকাদান কর্মসূচী ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবাদান তদারকি করছেন। যানবাহন সমস্যা থাকা সত্ত্বেও তিনি নিজেই যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরা ল মেঘারচরসহ সদর উপজেলার ২১টি ইউনিয়নে গ্রামিণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচী নিয়মিত মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করেন। এছাড়া কমিউনিটি ক্লিনিক সংস্কার কাজ সিডিউল মোতাবেক করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে বলেও জানান তিনি।
সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ জানান, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জনবল সীমিত হলেও মানসম্মত সেবা দেয়া হচ্ছে। এছাড়া সিডিউল অনুযায়ী কমিউনিটি ক্লিনিকগুলোর সংস্কার কাজ ঠিকমত করা হচ্ছে কিনা তা তদারকিতে কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্টদের সমন্বয় করে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

লক্ষ্মীপুরে রশি টেনেই নদী পার হচ্ছে হাজারো মানুষ

রামগতি বাজারের খালের ওপর দুই শতাধিক দোকান, নেই প্রশাসনের ভূমিকা, নেই খাল সংস্কারের উদ্যোগ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com