সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের উন্নয়নে জার্মান আওয়ামীলীগের সহযোগিতা থাকবে: ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

লক্ষ্মীপুরের উন্নয়নে জার্মান আওয়ামীলীগের সহযোগিতা থাকবে: ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

লক্ষ্মীপুরের উন্নয়নে জার্মান আওয়ামীলীগের সহযোগিতা থাকবে: ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের উন্নয়নে জার্মান আওয়ামীলীগের পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দকে প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপিয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এ সময় তিনি লক্ষ্মীপুর কে আধুনিক জেলা হিসাবে গড়ে তুলতে জার্মান বিভিন্ন উন্নয়ন প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা সে ব্যাপারে সহযোগিতারও আশ্বাস দেন। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সাথে এক টেলিফোন সাক্ষাতে  জার্মান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এ সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় জনাব হাবিব বর্তমান লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।  তিনি লক্ষ্মীপুরে নৌবন্দর কাজের অগ্রগতির ব্যাপারে খোঁজ খবর নেন। তিনি লক্ষ্মীপুরের প্রয়োজনে সুদূর জার্মান থেকে সব সময় থাকবে সহযোগিতা করবেন বলেও জানান।

জবাবে জনাব নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুরের স্থানীয় পর্যায়ে তারুণদের জন্য র্জামানে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ খুঁঁজে দেয়ার বিষয়ে জনাব হাবিবুর রহমান কে অনুরোধ করেন। লক্ষ্মীপুরে দেশে ও প্রবাসের এই দুই নেতাই আগামীতে তরুণদের কে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করার ব্যাপারে জোর দিবেন বলে অঙ্গীকার করেন।

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের দেশের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি ইউরোপের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখছেন।

 

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com