সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ হলেন লক্ষ্মীপুরের আনাস

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ হলেন লক্ষ্মীপুরের আনাস

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ হলেন লক্ষ্মীপুরের আনাস

নিজস্ব প্রতিনিধি: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, লক্ষ্মীপুরের আবদুজ্জাহের ভূঁইয়া আনাস। বধুবার ঢাকা কলেজ অডিটরিয়ামে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তিনি। এছাড়া সভাপতি পদে একুশে টেলিভিশেনের তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে  রেডিও টু’ডের হাসিব বিল্লাহ নির্বাচিত হন। আনাসের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী গ্রামে।

বুধবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসের হল রুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ৪ সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলওয়ার হোসাইন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সভাপতি যাকারিয়া ইউসুফ, সাধারণ সম্পাদক আল ইমরান হোসাইন ও কার্যনির্বাহী সদস্য এসএম নাসিম।

কমিটির অন্য সদসরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে শাহ আলম (দৈনিক প্রথম কথা) ও সহ-সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী (সময় টেলিভিশন) নির্বাচিত হয়েছেন। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. ইলিয়াছ (শীর্ষ নিউজ), তানভীর আহমদ (দৈনিক আমার বার্তা) ও নাজমুস সাকিব (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাকুরী (দৈনিক সংবাদ) নির্বাচিত হয়েছেন। এ সময় সংগঠনের ১৬ সদস্যের কমিটি গঠিত হয়। এছাড়াও দফতর সম্পাদক শাহাদাত সাদমান (দৈনিক আমাদের অর্থনীতি), প্রচার সম্পাদক আব্দুর রহিম (পলিটিক্স নিউজ), প্রকাশনা সম্পাদক আবদুল হাকিম (দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ এজেড ভূঁইয়া আনাস (দৈনিক আমাদের অর্থনীতি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন (দৈনিক আমাদের নতুন সময়), ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম (স্টুডেন্ট বিডি জার্নাল), সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম (বাংলানিউজটোয়েন্টিফোরডটকম), ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রহমান (স্বাধীন বাংলা ডটকম) মনোনীত হয়েছেন। কমিটির ঘোষণার পর নির্বাচিত সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্লা ও উপাধ্যক্ষ নেহাল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

আনাস বর্তমানে ঢাকা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্মাতক তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে যুক্ত। তিনি বর্তমানে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ছাড়াও বর্ণালি লেখক পরিষদের সাধারণ সম্পাদক, জাগরণী লেখক পরিষদের সহ-সভাপতি, বটতলী ছাত্রকল্যাণ পাঠাগারের সাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজস্থ লক্ষ্মীপুর ছাত্র কল্যাণ পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com