সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের মারামারি, আহত ৮

লক্ষ্মীপুরে ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের মারামারি, আহত ৮

লক্ষ্মীপুরে ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের মারামারি, আহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের ইফতার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিশান উদ্দিন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছানসহ ১০ নেতাকর্মী আহত হন। শনিবার সন্ধ্যায় রায়পুর পৌর অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্্ের চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, পৌর অডিটরিয়ামের নব-গঠিত জেলা ছাত্রলীগের নেতাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় চেয়ারে বসা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে দু-গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মী আহত হন।

সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এহছানুল কবির জগলুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি প্রমুখ। রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি জানান, আহত নিজামকে হাসপাতালে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, ইফতার বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে বাড়া-বাড়ি হয়। এসময় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা জানান, বর্তমান জেলা কমিটির অনুমোদনের পর থেকে জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটছে। গত কয়েকদিন আগে জেলা শহরের হাসপাতাল রোড়ে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই ঘটনাকে কেন্দ্র করে পরদিন মাঞ্জু নামের এক ছাত্রলীগ কর্মীকে বেদম পিটিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রলীগের এমন মারামারি আর কখনো ঘটেনি। তারা আরো জানান, জেলা ছাত্রলীগের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ হল রুমে এবং রামগঞ্জ উপজেলা জিয়া শপিং কমপ্লেক্সের হল রুমেও ছাত্রলীগে ছাত্রলীগে মারামারির ঘটনা ঘটেছে। এসব অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com