সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪০ কিলোমিটার উপকূলীয় বাঁধ নির্মাণের প্রস্তাব অর্থমন্ত্রীর

২৪০ কিলোমিটার উপকূলীয় বাঁধ নির্মাণের প্রস্তাব অর্থমন্ত্রীর

২৪০ কিলোমিটার উপকূলীয় বাঁধ নির্মাণের প্রস্তাব অর্থমন্ত্রীর

নাব্যতা বাড়ানো, ভাঙন হ্রাস ও শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ৪৭০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার বাজেট প্রস্তাবে তিনি এ কথা বলেছেন। বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আরো বলেন, ‘সেচ সুবিধা সম্প্র্রসারণের জন্য ৫৩০ কিলোমিটার সেচ খাল খনন ও পুনঃখনন এবং ৮৬০টি স্ট্রাকচার নির্মাণ ও মেরামত, তিনটি ব্যারাজ ও রাবার ড্যাম নির্মাণ, বন্যা, লবণাক্ততা ও জলাবদ্ধতা হ্রাসের জন্য ২৪০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ নির্মাণ ও মেরামত, ৭১০টি বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন অবকাঠামো নির্মাণ ও মেরামত, এক হাজার ৫২৫ কিলোমিটার নিষ্কাশন খালখনন ও পুনঃখনন কাজ সম্পন্ন করব। এ ছাড়া ছয়টি আড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে সাগর থেকে ১১০ একর ভূমি পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে সরকারের।’

মন্ত্রী মুহিত বলেন, রামসার গাইড অনুসরণ করে দেশের সব জলাভূমির তালিকা প্রণয়ন করা হচ্ছে। এ ছাড়া জলাভূমিগুলোর ব্যবস্থাপনা কাঠামো নির্মাণের প্রভাব মূল্যায়নের জন্য একটি সমীক্ষা শেষ করা হয়েছে। এতে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের দিকনির্দেশনা পাওয়া যাবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com