সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কফিল উদ্দিন কলেজে নবীন শিক্ষার্থীদের কলম আর ফুল দিয়ে বরণ করলো ছাত্রলীগ

কফিল উদ্দিন কলেজে নবীন শিক্ষার্থীদের কলম আর ফুল দিয়ে বরণ করলো ছাত্রলীগ

কফিল উদ্দিন কলেজে নবীন শিক্ষার্থীদের কলম আর ফুল দিয়ে বরণ করলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল আর কলম দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম পা রাখা নবীন ছাত্র-ছাত্রীরা আনন্দ উল্লাস প্রকাশ করে। রোববার (১জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে প্রথমবর্ষের উদ্বোধনী শ্রেণি কার্যক্রম উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনসার উদ্দিন, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, থানা ছাত্রলীগের নেতা শাহপরান শাকিল ও এম মাসুদুর রহমান প্রমুখ।

পরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

 

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com